Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

।। ক্যামেরার সামনে টাকা নেওয়া শুভেন্দুর কলার ধরে গ্রেফতার করুক সিবিআইঃকুনাল ঘোষ ।।

শুভেন্দু অধিকারী ও সৌমেন্দু অধিকারীকে গ্রেফতারের দাবিতে সরব হলেন কুণাল ঘোষ৷ এদিন পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরে বিজয়া সম্মেলনের আয়োজন করেছিল তৃণমূল৷ সেখান থেকেই অধিকারী পরিবারের দুই সন্তানের গ্রেফতারের দাবিতে সরব হন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ৷

এদিন ভগবানপুরে ভীমশ্বরী হাইস্কুলে বিজয়া সম্মেলনের আয়োজন করেন ব্লক তৃণমূল নেতৃত্বরা। ৫ শতাধিক বেশি তৃণমূল কর্মী সমর্থকরা বিজয়া সম্মেলনী উপস্থিত হন। উপস্থিত হন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, চণ্ডীপুরে বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ, কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি ও এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা তৃণমূলের চেয়ারম্যান অভিজিৎ দাস, কাঁথি সাংগঠনিক জেলা যুব তৃনমূলের সভাপতি তথা কাঁথি পুরসভা উপপ্রধান সুপ্রকাশ গিরি প্রমুখেরা।



বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার পরিবারের আক্রমণ করেন। বলেন, পূর্ব মেদিনীপুর গর্বের জায়গা। শুভেন্দু অধিকারী এবং অধিকারী পরিবার গাদ্দারি করেছে। কুলাঙ্গার, বেইমান সহ একাধিক বিশেষণে অধিকারী পরিবারকে আক্রমণ করে বলেন, শুভেন্দুর বাবা শিশির অধিকারী ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই একবার কেন্দ্রীয় মন্ত্রী হতে পেরেছিলেন। সেই শুভেন্দু নারদা কাণ্ডে টাকা নিয়েছে৷ সবাই টিভিতে দেখেছে৷ ওর ভাই সৌমেন্দু আরেকটা চোর৷ পুরসভা থেকে সারদার ফাইল সরিয়েছে৷ ওদের দু’ভাইকে অবিলম্বে গ্রেফতার করা উচিত৷ আমি বলব, সিবিআইয়ের উচিত শুভেন্দু অধিকারীর কলার ধরে জেলে ঢুকিয়ে দেওয়া।

বলেছেন, এই জেলায় বিজেপি কোথায়? তৃণমূল কংগ্রেসের ভোট কমেনি! সিপিএমের ভোটগুলো বিজেপিতে গিয়েছে।বরং তৃণমূল কংগ্রেসের ভোট বেড়েছে।পঞ্চায়েত নির্বাচনের কোনও গণ্ডগোল নয়৷ বিজেপি ও সিপিএমের সমর্থকের বাড়িতে একাধিকবার গিয়ে ভোট দেওয়ার জন্য আবেদন করুন৷

একাধিক দুর্নীতি মামলায় ইতিমধ্যে দু দু’বার কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকে জেরা করেছে রাজ্য পুলিশ৷ আগামীকাল শুক্রবার ফের তদন্তকারীদের মুখোমুখি হওয়ার কথা সৌমেন্দুর৷

Related News

Also Read