Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

।। পাঁউশী অন্ত্যোদয় অনাথ আশ্রমের উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতা শিবির ।।

মার্কিন যুক্তরাষ্ট্রে যেখানে মহিলাদের স্তন ক্যন্সারে প্রতি আটজন মহিলার ভেতর একজন মহিলা আক্রান্ত হচ্ছেন, সেখানে ভারতে আক্রান্তের সরকারী সমীক্ষায় প্রতি ১০০ জনে ষোলোজন মহিলা স্তন কান্সারে আক্রান্ত হচ্ছেন।
যুক্তরাষ্ট্র নিবাসী ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ লোপামুদ্রা দাস রায় আজ এভাবেই পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে এসে পাওয়ার তথ্য সহযোগে বক্তৃতার মাধমে আশেপাশের গ্রামের মহিলাদের সচেতনতা বৃদ্ধির প্রচার সারলেন।
তিনি বিস্তৃতভাবে বোঝালেন মহিলারা কীভাবে নিজে নিজেই নির্ণয় করে নিতে পারেন স্তনে ক্যান্সার আক্রান্তের সম্ভাবনা।

কলকাতার রবীন্দ্রনাথ টেগোর হাসপাতালের এইচ আর ডাঃ অক্ষয় মোহান্তির উদ্যোগে আজকের এই সচেতনতা শিবিরের আয়োজিত হয়। আয়োজন করেছিলেন পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের পরিচালক মন্ডলী। এলাকার প্রায় ১৫০ জন মহিলা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ডাঃ লোপামুদ্রা কথা দেন ভবিষ্যতেও তিনি এই উদ্দেশ্যে আসবেন এবং পাঁউশি গ্রাম কে ক্যান্সারমুক্ত অঞ্চল হিসেবে গড়ে তুলবেন। তিনি গ্রামটিকে দত্তক নেবেন বলেও জানান।

Related News

Also Read