Select Language

[gtranslate]
৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বুধবার ( ২০শে মে, ২০২৬ )

অর্জুনী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ডাকাতি,গ্রেফতার ২

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর থানার অর্জুনী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ডাকাতির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার হলো দুই দুষ্কৃতকারী।

 

অভিযোগ গত ২৪ ডিসেম্বর অর্জুনী সমবায় সমিতিতে দুটি বাইকে করে ৬ জন দুষ্কৃতকারী এসে সমিতিতে ঢোকে। ক্যাশিয়ারের মাথায় বন্দুক ঠেকিয়ে ভল্টের চাবি চায়। ভল্টের প্রথম দরজা খুললেও দ্বিতীয় দরজা খুলতে পারেনি। ম্যানেজার ফোনের মাধ্যমে এলাকায় এবং পুলিশে খবর দিয়ে দিলে, স্থানীয় লোকেরা জড়ো হয়। তখন বোমাবাজি করতে করতে পালিয়ে যায়। বোমাবাজির জেরে সমিতির সম্পাদক আনন্দময় চৌধুরী সহ তিনজন জখম হয়।

 

রামনগর থানার পুলিশ আসার আগেই দুষ্কৃতকারীরা চম্পট দেয়।সিসিটিভির ফুটেজ অনুসন্ধান করে তদন্ত শুরু করে রামনগর থানার পুলিশ। তদন্তে নেমে গত ১ জানুয়ারি উড়িষ্যার বালেশ্বর জেলার কামারদার কাঁটাবনি গ্রামের বাসিন্দা জয়ন্ত প্রধানকে গ্রেপ্তার করে। ধৃতকে ২ জানুয়ারি কাঁথি আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রামনগর থানার সটিলাপুর গ্রামের বাসিন্দা সুভাষ মন্ডল কে গ্রেফতার করে। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়।

 

অভিযুক্তদের জামিনের আবেদন নাকচ করে পুনরায় পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ চেষ্টা চালাচ্ছে সকলকে গ্রেপ্তারের জন্য।

Related News

Also Read