Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি নতুন থানার দ্বার ভার্চু‌য়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বিভিন্ন সরকারি পরিষেবা এবং প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি নতুন থানার দ্বার উদঘাটন করলেন মুখ্যমন্ত্রী। গজলডোবা সংলগ্ন মিলনপল্লী ফাঁড়ির নাম বদলে হল ভোরের আলো থানা। ভার্চু‌য়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, গতকালই গজলডোবায় ঝুলন্ত সেতুর উদ্বোধন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনের দাবি, ভোরের আলো পর্যটন কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে এই থানার উন্নতিকরন করা হয়েছে। ভেতরে সবরকম আধুনিক পরিকাঠামোর ব্যবস্থা রাখা হয়েছে।


এদিন থানার সামনে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপালি দে সরকার সহ আমবাড়ি ফাঁড়ির ওসি এবং অন্যান্য পুলিশ কর্তারা। এই ব্যাপারে বিধায়ক খগেশ্বর রায় বলেন, এর ফলে পর্যটকদের সুবিধা হবে। স্থানীয়দেরও এনজেপি থানায় যেতে হবে না।

Related News

Also Read