প্রদীপ কুমার সিংহ :- রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কয়েকদিন আগে রাজ্যের মহিলা বনপ্রতি মন্ত্রী বীর বা হাঁসদাকে বলেছিলেন আমার পায়ের তলা রাখি। এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার সকাল ১১:৩০ টার নাগাদ বারুইপুর স্টেশনে মিছিল করা হয়।

এতে অংশ গ্রহণ করে কলেজের ছাত্র-ছাত্রী, বারুইপুর স্টেশনে হকার, বারুইপুরে যুবক যুবতীরা। প্রায় সাড়ে তিনশ যুব তৃণমূল কংগ্রেসে কর্মী এই মিছিলে অংশগ্রহণ করে।

যুব তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুর রেলস্টেশন মাঠে আসে। সেখান থেকে মিছিলটি বারুইপুর স্টেশনের এক নম্বর প্লাটফর্ম থেকে ঘুরে তিন নম্বর, চার নম্বর ও দু নম্বর হয়ে আবার এক নম্বর প্লাটফর্মে আসে।
এই মিছিল থেকে শুভেন্দু অধিকারীর পদত্যাগ দাবি করা হয়।

Post Views: 79





