Select Language

[gtranslate]
৩১শে বৈশাখ, ১৪৩৩ বৃহস্পতিবার ( ১৪ই মে, ২০২৬ )

পাগলা হনুমানের তান্ডব,ব্যাবস্থা গ্রহনের দাবিতে জাতীয় সড়ক অবরোধ ।।

বন্য হনুমানের কামড়ে আহত এলাকার প্রায় ৩০ জন বাসিন্দা। আতংকের জেরে এলাকার চারটি স্কুল বন্ধ, বন্ধ দোকানপাট, এলাকায় অঘোষিত বনধের চেহারা। এলাকার মানুষদের সাহস দিতে এবং উত্তেজনা কমাতে পুলিস টহল হচ্ছে। এর মধ্যেই খবর দেওয়ার পরেও বন দফতরের কর্মীরা না আসায় ৪১ নং জাতীয় সড়ক অবরোধে করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। এই অবরোধ দীর্ঘক্ষণ চলে। অবরোধের জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ঘটনাটা পুর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে।

স্থানীয়দের থেকে জানা গেছে বাড়বহালা, পূর্ব বহালা , তাহালা গ্রামে গত কয়েকদিন ধরে পাগল হনুমানের তাণ্ডবে এলাকায় আতংক ছড়িয়েছে ।গ্রামবাসীদের বাড়ির বাইরে বেরোতে হলে হাতে লাঠি নিয়ে বেরোতে হচ্ছে। এখনো পর্যন্ত হনুমানের কামড়ে আহত হয়েছেন প্রায় ৩০ জনের ।

আহতদের কোলাঘাট ব্লক হাসপাতাল ও তমলুক জেলা হাসপাতালে ও কলকাতার পিজি হাসপাতাল ভর্তি করা হয়েছে। এলাকা জুড়ে আতঙ্ক।


শুধু রাস্তায় নয় বাড়ির মধ্যে ঢুকেও তাণ্ডব চালাচ্ছে হনুমানটি। এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে তাণ্ডব চালাচ্ছে। এই পরিস্থিতিতে পাগলা হনুমানকে পাকড়াও না করতে পারলে আরো বহুজন আক্রান্ত হবে।

Related News

Also Read