Select Language

[gtranslate]
২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ শুক্রবার ( ১২ই ডিসেম্বর, ২০২৫ )

ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে তিরঙ্গা যাত্রা 

রাত পোহালেই স্বাধীনতা দিবস, স্বাধীনতার অমৃৎ মহোৎসব উপলক্ষ্যে এবং অপারেশন সিঁদুর এ বীর সৈনিকদের অভিনন্দন জানাতে কাঁথি সাংগঠনিক জেলার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার পক্ষ থেকে তোটানালা থেকে বাজকুল পর্যন্ত বাইকর্্যালির মাধ্যমে জাতীয় পতাকা হাতে তিরাঙ্গা যাত্রা হয়। কয়েক হাজার মানুষের সমর্থনে তিরাঙ্গা যাত্রা সফল হয়।

ভগবনপুর ১ ব্লকের টোটানালা থেকে বাজকুল পর্যন্ত ‘তিরঙ্গা যাত্রা’ অনুষ্ঠিত হলো। এই র্্যালিকে সফল করতে উপস্থিত ছিলেন কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী , ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি, খেজুরি বিধানসভার বিধায়ক শান্তনু প্রামানিক,জেলার সহ-সভাপতি তাপস মাজী, রাজ্য যুব মোর্চার সদস্য বিপ্লব সামন্ত,জেলা যুব মোর্চার সভাপতি সন্তু মাইতি এছাড়াও সম্মানীয় কার্যকর্তাগন।

এই এলাকার সঙ্গে যুক্ত খেজুরী,ভগবানপুর ও চন্ডীপুর তিনটি বিধানসভা এলাকা। এই তিরঙ্গা যাত্রার মাধ্যমে মোদীজী ঘোষিত কর্মসূচীর প্রচার করে হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে সকলকে সামিল হওয়ার আহবান জানানো হয়।

Related News

Also Read