Select Language

[gtranslate]
২০শে আষাঢ়, ১৪৩৩ শনিবার ( ৪ঠা জুলাই, ২০২৬ )

রামনগরে প্রচার বিজেপি প্রার্থীর

 

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভায় বিজেপি প্রার্থী ড. চন্দ্রশেখর মন্ডল রামনগর এক ব্লকের চন্দনপুরে ‘চায়ে পে চর্চা’র মধ্য দিয়ে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন শুক্রবার।

চন্দনপুর হাটে ব্যবসায়ী, পথ চলতি মানুষ এবং ক্রেতা সাধারনের সঙ্গে জনসংযোগের মধ্য দিয়ে আমজনতার সঙ্গে মিলিত হন।

এর পর বসন্তপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সাঁতড়া গ্রামে বজরঙ্গবলী মন্দির এর শুভ দারোৎঘাটন ও অন্নমহোৎসবে যোগদান করেন। পাশাপাশি এলাকাবাসীকে শুভেচ্ছা বিনিময় করেন। তারপরেই হলদিয়া -১ গ্রাম পঞ্চায়েতের দিকশালে অন্নমহোৎসবে অংশগ্রহন করেন।

এই কার্যক্রমে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা কিষাণ মোর্চার সভাপতি রতন আচার্য সহ মন্ডলের কার্যকর্তা ও দলীয় সমর্থকগন। তিনি সকলের কাছে একটাই আবেদন জানান এই দুর্নীতিগ্রস্ত সরকারকে দূর হটিয়ে সুশাসন প্রতিষ্ঠার। উন্নয়নের ধারাকে আরো দ্রুত ত্বরান্বিত করার জন্য পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে মোদিজীর হাতকে শক্ত করতে আহ্বান জানান।

Related News

Also Read