প্রদীপ কুমার মাইতি : – নিম্নচাপ এর জেরে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।মধ্য বঙ্গোপসাগরে ঘনিয়ে ওঠা নিম্নচাপের কারনে কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে শনিবার দিনভর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে।
তবে উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টি হবে। সঙ্গে প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।
হাওয়া অফিস জানাচ্ছে আকাশ মেঘলা থাকবে । দিনভর হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। রবিবারের আরও ঘণীভূত হবে।শনিবার যত দিন গড়াবে ততই তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। লোকজনকে বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে।
ওড়িশা বাংলা এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে জারি থাকবে লাল সতর্কতা।। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সোমবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। যারা সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন তাদের রবিবার দিনের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের জন্য সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
অপরদিকে দিঘা মন্দারমণি তাজপুর প্রমুখ সৈকত শহরে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাদের সমুদ্রস্নানে বাধা দিচ্ছে প্রশাসন তাই সকাল থেকেই চলছে মাইকিং ।






