টাকা ফেরত নিতে শুভেন্দু অধিকারীর ঘরে পাবলিক যাবেঃপ্রদীপ গায়েন
একে তাকে দুর্নীতিবাজ বলা শুভেন্দু অধিকারী নিজে দুর্নীতিবাজ।সাধারন মানুষ,সরকারী প্রকল্পের
টাকা ফেরৎ নিতে শুভেন্দু অধিকারীর ঘরে নোটিশ গেছে।এর পর পুলিশ যাবে,সিআইডি যাবে ,শেষে পাবলিক যাবে।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই ভাষাতেই আক্রমন করলেন কাঁথি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন।
সেই সাথে বিজেপির এই নেতাকে দুর্নীতির আখড়া দাবি করেছেন প্রদীপ বাবু ।অভিযোগ করেছেন বাংলা থেকে প্রায় চার হাজার কোটি টাকা গুজরাটের ব্যাঙ্কে সরিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি – ১ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বাস,সাধারন মানুষের আবেগকে নিয়ে খেলা করেছে শুভেন্দু অধিকারী।শুভেন্দু নিজে ও তার পরিবারের প্রায় সকল সদস্য দুর্নীতি-প্রতারনার সাথে যুক্ত।প্রদীপ গায়েনের হুমকী মানুষের আবেগ,বিশ্বাস নিয়ে খেলা এই দুর্নীতির পাহাড় শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবসান শুধু সময়ের অপেক্ষা মাত্র






