Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

সদভাবনা সম্প্রীতি মঞ্চ ও জেআইএইচ এগরা ইউনিটের যৌথ উদ্যোগে ‘বিশ্বনবী’ স্মরণসভা।

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের জেড়থানে সদভাবনা সম্প্রীতি মঞ্চ ও জেআইএইচ এগরা ইউনিটের যৌথ উদ্যোগে ‘বিশ্বনবী’ স্মরণসভা অনুষ্ঠিত হল। হজরত মহম্মদের জীবনাদর্শকে সমাজের মধ্যে ছড়িয়ে দিয়ে সমস্ত ধর্মের মানুষের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতেই এই উদ্যোগ। এদিন স্থানীয় এলাকার শতাধিক দু:স্থ ও কৃতিছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার সভাপতি শেখ জামসেদ মহম্মদ, কসবাগোলা হাইমাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল আলি খান, বিশিষ্ট শিক্ষক পতিত পাবন মন্ডল, শিবাশিস দাস, অশ্বিনী করন, শিলা কর্মকার, সংগঠনের জেলা সভাপতি মির্জা শরিফুল হাসান, স্থানীয় পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেরা প্রমূখ।

Related News

Also Read