Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

বারুইপুরের চলছে একের পর এক পুকুর ভরাট।।

প্রদীপ কুমার সিংহ


দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর অঞ্চলে বেশ কিছু জায়গা পুকুর ভরাট হচ্ছে। সেই নিয়ে সাধারণ মানুষের অনেক ক্ষোভ চরমে।

বারুইপুরের কল্যানপুর পঞ্চায়েত এলাকায় একের পর এক পুকুর ভরাটের ঘটনাতে স্থানীয় পঞ্চায়েত ও প্রশাসনের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার লোকজন।

পঞ্চায়েত প্রধান রুকসানা লস্কর বলেন, যারা পুকুর ভরাট করার চেষ্টা করছে তাঁদের পঞ্চায়েত থেকে নোটিশ দেওয়া হয়েছে মাটি সরিয়ে দিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য। নচেৎ থানায় জানানো হবে।

বারুইপুর ব্লকের কল্যানপুর পঞ্চায়েতের দক্ষিন কল্যানপুর নস্কর পাড়া, গাজী পাড়া, খোদারবাজার বাদশা পাড়ায়, টংতলা ২ নম্বর গেট এলাকায় চলছে পুকুর, ডোবা ভরাট হচ্ছে ।



বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে লরি করে মাটি নিয়ে এসে এই ভরাটের কাজ চলছে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে ওই এলাকার বুথ সভাপতি সব জেনে-দেখেও কোনও ব্যবস্থা নিচ্ছেন না। উল্টে প্রতিবাদ করতে গেলে হুমকি পেতে হচ্ছে। এই ভরাটের ফলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে।

বারুইপুর-আমতলা রোডের টংতলা ২ নম্বর গেটের কাছে রাস্তার পাশেই একেবারে টিন দিয়ে ঘিরে দিয়ে আবার জলাশয় ভরাটের কাজ চলছে। বারইপুর পৌরসভা এলাকা ও বেশ কিছু পুকুর ভরাট নিয়ে এলাকার মানুষ বিরোধী দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখিয়েছিল।

Related News

Also Read