Select Language

[gtranslate]
১৬ই আষাঢ়, ১৪৩৩ মঙ্গলবার ( ৩০শে জুন, ২০২৬ )

ইন্টার লিও দিবা রাত্রি ফুটবল প্রতিযোগিতা সরস্বতীতলার মাঠে

কাঁথি লিও ক্লাবের পরিচালনায় শনিবার সরস্বতীতলার মাঠে অনুষ্ঠিত হল মিশ্র এন্টারপ্রাইজ ইন্টার লিও ফুটবল প্রতিযোগিতা।এই প্রতিযোগিতার উদ্বোধন করেন কাঁথি পৌরসভার উপ পৌরপ্রধান সুপ্রকাশ গিরি।অন্যান্যদের মধ্যে ছিলেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা,রিজিওন চেয়ারম্যান সুবিমল মাইতি,কাঁথি সিভিল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শুভদীপ বেরা,অমিত ত্রিপাঠী,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহ সাধারন সম্পাদক রামকৃষ্ণ পন্ডা প্রমুখ।


লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি ১ এর জোন চেয়ারম্যান সুস্মিত মিশ্র জানিয়েছেন ছোট গোল পোস্টে লিগ কাম নক আউট পদ্ধতিতে লিও সদস্যদের পাঁচটি দল নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । দুই অভিজ্ঞ রেফারী সমীরন মাইতি ও সৈকত দাস খেলা গুলি পরিচালনা করেন।ফ্লাইড লাইট জ্বেলে লিওদের ফুটবল প্রতিযোগিতা দেখতে দর্শকদের উপস্থিতি ছিলো ছোখে পড়ার মত

Related News

Also Read