Select Language

[gtranslate]
২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শনিবার ( ১৬ই মে, ২০২৬ )

এসইউসিআই দলের নির্বাচনী কর্মীসভা।

আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এস ইউ সি আই দলের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে আজ মেচেদা বিদ্যাসাগর লাইব্রেরী হলে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দলের পলিটব্যুরো সদস্য সৌমেন বসু। সভায় উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য কমল সাঁই,রাজ্য কমিটির সদস্য ডাঃ বিশ্বনাথ পড়িয়া,জীবন দাস ও পূর্ব মেদিনীপুর উত্তর সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক প্রনব মাইতি।

সৌমেন বসু তার বক্তব্যে বুর্জোয়া শ্রেণীর স্বার্থরক্ষাকারী জাতীয় কংগ্রেস, বি জে পি,তৃনমুল কংগ্রেসের দুর্নীতি সহ জনস্বার্থবিরোধী নীতির বিরুদ্ধে এবং ক্ষমতালোভী মেকী সি পি এম এর সুবিধাবাদী রাজনীতির বিরুদ্ধে বামপন্থী আন্দোলনের যথার্থ শক্তি এস ইউ সি আই দলের তমলুক কেন্দ্রের প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক ও দলের এ রাজ্যের ৪২ টি কেন্দ্র সহ সারা দেশের ১৫১ টি কেন্দ্রের সমস্ত প্রার্থীদের সমর্থন করে গরীব-মধ্যবর্তী-খেটে খাওয়া মানুষের আন্দোলনকে জোরদার করার আহ্বান জানান।

Related News

Also Read