প্রদীপ কুমার সিংহ :- গুজরাটের অক্ষরধাম মন্দির অনুকরণে এবার বারুইপুরে কালীপুজোর মন্ডপ তৈরি হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত হরিপুর ফুলতলায় এক নম্বর গেটে কাছে পিয়ালী টাউন টাউন ক্লাবের পরিচালনায় পূজা মন্ডপের মন্ডপ হচ্ছে গুজরাটের অক্ষয় ধাম মন্দির অনুকরণে।

এবছর এই পুজো ৫০ বছরে পদার্পণ করল। এই মন্ডপটি তৈরি হচ্ছে বারুইপুরের এক ডেকোরেটার্স।
ক্লাবের এক সদস্য সঙ্গে কথা বলে জানা যায় এই পুজোর এবারে উদ্বোধন করতে আসবে ভারত সেবা সংঘের মহারাজ। সঙ্গে বারুইপুর প্রশাসনের কর্তা ব্যক্তিরা থাকবে।
এই পুজো উপলক্ষে দুস্থদের বস্ত্র দান বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এবার এই পুজোর বাজেট ৪লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

Post Views: 82





