Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

মেদিনীপুর ডিভিশনের আবৃতি বিষয়ক কর্মশালার উদ্বোধন করলেন জেলা শাসক তানভীর আফজল।

বুধবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে মহকুমা শাসকের কার্যালয়ে মুখ্যমন্ত্রীর উদ্যোগে অনুষ্ঠিত হলো মেদিনীপুর ডিভিশনের আবৃতি বিষয়ক কর্মশালা। আয়োজনে রাজ্য সরকারের কবিতা একাডেমী তথ্য ও সংস্কৃতিক বিভাগ পশ্চিমবঙ্গ ।

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এদিন অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক তানভীর আফজল, এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌভিক ভট্টাচার্য, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে, তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান।
মেদিনীপুর ডিভিশনে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম জেলা থেকে মোট ৩২ জন পুরুষ ও মহিলারা এদিনের শিবিরে প্রশিক্ষণ নিতে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবির চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

Related News

Also Read