Select Language

[gtranslate]
৩রা মাঘ, ১৪৩২ শনিবার ( ১৭ই জানুয়ারি, ২০২৬ )

কাঁথি পৌরসভার আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প

কাঁথি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ১১০,১১১ নং এবং ১০ নম্বর ওয়ার্ডের ১০৬ নং বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের ক্যাম্প কাঁথির শ্রীঅরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার উপ পৌর প্রধান ডঃ নিরঞ্জন মান্না, ডেপুটি ম্যাজিস্ট্রেট ধ্রুব জ্যোতি রায়, পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক অমিয় কুমার দাস, পৌর আধিকারিক প্রদীপ কুমার মান্না সহ অন্যান্য আধিকারিক গণ।

উপ পৌর প্রধান তাঁর বক্তব্যে, আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়শ্রী প্রশংসা করেন এবং এই প্রকল্পের সার্বিক সাফল্য কামনা করেন।এই শিবিরে ৯ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডের বহু মানুষ উপস্থিত হয়েছিলেন। সকলের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিভিন্ন প্রকল্পে আবেদনপত্র জমা দিয়েছেন। উনারা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আবেদন করেছেন। আগামী কিছু দিনের মধ্যে এই সব প্রকল্প গুলির কাজ শুরু হবে।

 

শিবিরে দুয়ারে সরকার প্রকল্পের বিভিন্ন আবেদন ও করা যাচ্ছে। পাশাপাশি তিনটি ওয়ার্ডের উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়। এই উন্নয়নের কাজ আগামী ২০২৬ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে সম্পূর্ণ করার নির্দেশিকা আছে।

Related News

Also Read