Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

মনসা পূজা উদ্ধোধন করলেন ভাইস চেয়ারম্যান

কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের শেরপুরে শেরপুর আমরা কজন ক্লাবের ব্যবস্থাপনায় মনসা পূজা উদ্ধোধন করলেন কাঁথি পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান ডঃ নিরঞ্জন মান্না।

উপস্থিত ছিলেন কাঁথি থানার টাউন বাবু প্রনব কুমার বেরা, ক্লাবের সভাপতি তাপস দাস,সহ সভাপতি বিদেশ দাস, সম্পাদক বিপ্লব দাস, কোষাধ্যক্ষ প্রিয়াঙ্কা পাত্র,হিসাব রক্ষক সুনীপা দাস সহ অন্যান্য কর্মকর্তা গণ।

ভাইস চেয়ারম্যান বলেন, আমরা কজনের পরিচালনায় এই পূজা বিগত ২৫ বছর ধরে চলছে।এই পূজা উপলক্ষ্যে আগামী ৭ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান, ছোটদের নাটক,বাউল গান এবং বহিরাগত শিল্পী দ্বারা বিচিত্রানুষ্ঠান হবে। তিনি এই ক্লাবের আরও শ্রী বৃদ্ধি কামনা করেছেন। মনসা পূজা উপলক্ষ্যে এই এলাকার অধিবাসীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো।

Related News

Also Read