Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

।। তার ছিড়ে যাওয়ার জন্য ট্রেন চলাচল বন্ধ ।।

প্রদীপ কুমার সিংহ :- ওভারেডে তার ছিড়ে যাওয়ার জন্য ট্রেন চলাচল বন্ধ ।রেল সূত্রে খবর দক্ষিণ ২৪ পরগণা জেলা সোনারপুর স্টেশনের কাছে ট্রেন লাইনের ওভারেটে তার ছিঁড়ে যাওয়ার জন্য আপ ট্রেন ও ডাউন ট্রেন চলাচল বন্ধ । প্রায় পৌনে এক ঘণ্টার মতো বন্ধ ছিল। নিত্যযাত্রীরা খুবই সমস্যায় পড়েছে।

বারুইপুর স্টেশনে আপ ডায়মন্ড হারবার ট্রেন বেশ কিছুক্ষণ বন্ধ ছিল। ফলে ট্রেনের ভেতর ট্রেন যাত্রীরা সমস্যায় পড়েছিল অনেকেই বাস অটো বিভিন্ন যান ধরার জন্য তারা ট্রেন থেকে নেবে হাঁটতে আরম্ভ করে। পরে দ্রুততার সঙ্গে রেল কর্তৃপক্ষ সেই ওভারেডে তার
মেরামত করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।।

Related News

Also Read