Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

মেদিনীপুর সমন্বয় সংস্থার আন্ত বিদ্যালয় নাটক প্রতিযোগিতা। 

সুস্থ সংস্কৃতি গড়তে এবং অভিনয়ের আগ্রহী করে তুলতে অভিনব উদ্যোগ নিল মেদিনীপুর সমন্বয়ে সংস্থা। স্বল্পদৈর্ঘ্যের নাটকের মধ্যে স্বাধীনতা সংগ্রামে মেদিনীপুর তথা কাঁথিবাসির ভূমিকার ইতিহাস তুলে ধরা হয়েছে। শুধু তাই নয় আঞ্চলিক ভাষাকেও গুরুত্ব দিয়ে নাট্যকার তাদের নাটক রচনার শৈলীতে তুলে এনেছেন।

যা দর্শকদের কাছে মনোগ্রাহী এবং উচ্চপ্রশংসিত হয়েছে। শুধু তাই নয় মোবাইলের আসক্তি থেকে সৃষ্টির জগতে ফিরিয়েআনার এক অভিনব কৌশল গ্রহণ করেছে আয়োজক সংস্থা। মেদিনীপুর সমন্বয় সংস্থার কাঁথি–এগরা আঞ্চলিক ইউনিটের উদ্যোগে শনিবার কাঁথির বীরেন্দ্র স্মৃতি সৌধ (টাউন হল)-এ অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য আন্তঃবিদ্যালয় স্বল্পদৈর্ঘ্যের নাটক প্রতিযোগিতা। মঞ্চে উঠে এল কাঁথির স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাশাপাশি আঞ্চলিক ভাষার গুরুত্ব। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্মথনাথ দাস মঙ্গলদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

 

এই প্রতিযোগিতায় মোট ৬ টি বিদ্যালয় অংশগ্রহণ করে। অনুষ্ঠানের সূচনা হয় নয়াপুট সুধীর কুমার হাই স্কুলের ছাত্রছাত্রীদের অভিনীত নাটক ‘গান্ধি বুড়ি’ পরিবেশনের মাধ্যমে। এরপর কাঁথি ক্ষেত্রমোহন বিদ্যাভবনের ছাত্ররা মেদিনীপুর জেলার ঐতিহাসিক থানা দখল আন্দোলনকে কেন্দ্র করে মঞ্চস্থ করে নাটক ‘থানা দখল’।

হেমচন্দ্র কানুনগোর জীবন ও বিপ্লবী কর্মকাণ্ড অবলম্বনে কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্ররা পরিবেশন করে নাটক ‘অগ্নিযুগের অস্ত্রগুরু’। লবণ সত্যাগ্রহ আন্দোলনের প্রেক্ষাপটে কাঁথির ভূমিকা তুলে ধরে কাঁথি পাবলিক স্কুলের ছাত্রছাত্রীরা নাটক ‘পিছাবনি। করলদা বাণী নিকেতন হাইস্কুলের ছাত্রছাত্রীরা বীরেন্দ্রনাথ শাসমলের সংগ্রামী জীবন অবলম্বনে মঞ্চস্থ করে ‘বীর বিক্রমে বীরেন্দ্রনাথ’। সবশেষে পারুলিয়া মডার্ণ হাই স্কুলের ছাত্রছাত্রীরা বীরাঙ্গনা পদ্মা পালের আপোষহীন সংগ্রামী জীবনকে কেন্দ্র করে পরিবেশন করে নাটক ‘দহন’। বিচারকদের রায়ে কাঁথি পাবলিক স্কুল প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হয়।

দ্বিতীয় স্থান লাভ করে পারুলিয়া মডার্ণ হাই স্কুল এবং তৃতীয় স্থান অধিকার করে কাঁথি মডেল ইনস্টিটিউশন। সেরা অভিনেতার শিরোপা পান কাঁথি পাবলিক স্কুলের ছাত্র অর্ঘ্য ভট্টাচার্য এবং সেরা নাট্যকার হিসেবে নির্বাচিত হন পারুলিয়া মডার্ণ হাই স্কুলের প্রধান শিক্ষক ড. অনুত্তম পরিয়ারী।পুরষ্কৃত হওয়ার পর ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে সৃষ্টির অভিনব উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।প্রতিটি নাটক উপস্থাপনের জন্য সময়সীমা নির্ধারিত ছিল ২০ মিনিট, এবং সমস্ত নাটকই সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক দের দ্বারা রচিত। দর্শকাসনে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্মথনাথ দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামাপদ জানা, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. দীপক তামিলী, অধ্যক্ষ ড. অমিত কুমার দে সহ আরও অনেকে। দর্শক আসনে বিধগ্ধ ব্যক্তিগণ এই চিন্তনের প্রশংসার ঝড় তুলেছেন বলে জানা গেছে। গত ২০২৫ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন কাহিনী অংশবিশেষের উপর স্বল্পদৈর্ঘ্যের নাট্য প্রতিযোগিতা হয়েছিল। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হওয়ায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কাঁথি–এগরা আঞ্চলিক ইউনিটের সম্পাদক বরুণ কুমার জানা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন হৃষিকেশ পয়ড়্যা।এই নাটক গুলিতে অভিনয় কৌশলে একাধিক ছাত্র-ছাত্রী প্রশংসা কুড়িয়েছে দর্শক আসন থেকে।যা আগামী দিনে প্রতিষ্ঠিত অভিনেতা অভিনেত্রী হওয়ার ক্ষেত্রে উজ্জ্বল সম্ভাবনা রয়েছে।

Related News

Also Read