Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

বিক্ষোভ ও পথ অবরোধ করলো স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও গ্রামবাসীরা

পূর্ব মেদিনীপুর জেলার চালতি গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করে বিক্ষোভ ও পথ অবরোধ করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলা ও গ্রামবাসীরা । স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে ওঠে চালতি পঞ্চায়েত কার্যালয়ে এলাকা।

রাস্তা উপর কাঠের গুড়ি বাঁশ ফেলে পথ অবরোধ করে মহিলারা। অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে যায় কাঁথি কাজীবসান রাস্তাতে। তালা ঝোলানো হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অফিসে। তুমুল উত্তেজনা ছড়ায় পূর্ব মেদিনীপুরের কাঁথি ২  দেশপ্রাণ  ব্লক এলাকার চালতি গ্রাম পঞ্চায়েতর সামনে।

অভিযোগ স্বনির্ভর  গোষ্ঠীর নেত্রীর কাজের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ বলে জানা গেছে।তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসের সামনেও তুমুল বিক্ষোভ উত্তেজনার জেরে ঘটনাস্থলে ছুটে যায় কাঁথি থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযোগ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টেলারিং মেশিন, শৌচাগার তৈরীর টাকা আত্মসাৎ করা হয়েছে। অভিযোগের তীর দায়িত্বপ্রাপ্ত হানিপুর গোষ্ঠীর নেত্রীর দিকে। 

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণের জন্য উৎকোচ দিতে হয়েছে  গোষ্ঠীরগুলির  দায়িত্বে থাকা অভিযুক্ত মহিলাদের। এছাড়াও বিভিন্ন কাজের বাবদ লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে। টাকার বিনিময়ে শৌচাগার ও টেলারিং মেশিন পাইয়ে দেওয়া হয়েছে, যারা পাওয়ার যোগ্য নয় তাদেরকে। এমন সব অভিযোগ তুলে ঘন্টা তিনের চলে বিক্ষোভ অবরোধ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। প্রায় এক হাজার মহিলাকে সামাল দিতে হিমশিম খেতে হয়েছে পুলিশকে।

দাবি উঠে দায়িত্বপ্রাপ্ত নেত্রীদের অপসারণ করতে হবে অবিলম্বে। পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি বলেন পদ্ধতিগতভাবে সংশোধনের চেষ্টা করা উচিত। তার জন্য বিডিওর কাছে অভিযোগ জানালে তিনি তার ব্যবস্থা নেবেন। স্বনির্ভর  গোষ্ঠীর মহিলাদের কার্যালয় তালাচাবি লাগিয়ে দেওয়ার খবর পেয়ে বিডিওর প্রতিনিধি এসে তালা চাবি খুলে দিয়ে যান। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে পঞ্চায়েতে দশটি শৌচালয় নির্মাণের অনুমোদন আছে। চাহিদার তুলনায় কম হয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের মধ্যে খুব জমা হয়। অনেকে শৌচালয়ের ফর্ম না পেয়ে ক্ষুব্ধ বলে জানা গেছে। তবে অভিযোগের সত্যতা যাচাই না করে আন্দোলন সঠিক কি বেঠিক মন্তব্য করা যাবে না।

বিডিও অভিযোগ পেয়েছেন এবং তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান।

Related News

Also Read