প্রদীপ কুমার সিংহ :- বহুদিন ধরেই পুকুর বোজানো খবর রাজপুর সোনারপুর পৌরসভা হয়। এইবার এলো বারুইপুরে।বারুইপুরে মদারাট পঞ্চায়েত এলাকায় প্রকাশ্যে দিবালোকে চলছে পুকুর ভরাট। রীতিমত ট্রলার করে মাটি, সাদা বালি এনে ফেলা হচ্ছে পুকুরতে। ঘটনাটি বারুইপুর ব্লকের মদারাট পঞ্চায়েতের কর্মকার পাড়ায়। এর জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত বিষয়টি জেনে নীরব রয়েছেন। এদিকে, এই ভরাটের খবর জানেন না বলে জানিয়েছেন পঞ্চায়েত প্রধান রক্ষিত নস্কর। তাঁর বক্তব্য, এমন খবর আমার জানা নেই। যদি এমন কিছু হয় খোঁজ নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো।
কর্মকার পাড়ায় গিয়ে দেখা গেল সকাল থেকেই চলছে ভরাটের কাজ। দুপুর পর্যন্ত চলে কাজ। মাটি ও সাদা বালি ফেলে পুকুর প্রায় পুরো ভরাটই হয়ে গিয়েছে। কিছু বাকি আছে। এই কাজের এক শ্রমিক বললেন, ৬ কাঠারও বেশি জায়গায় এই ডোবা। আমরা ৫০০ টাকা দৈনিক রোজে কাজ করছি। ক্যানিং ও উত্তরভাগ থেকে মাটি ও সাদা বালি আনা হচ্ছে। একটি বড় প্রজেক্ট হবে বলে আমরা জেনেছি। মদারাটের বটতলার এক ইমারতি ব্যবসায়ী আমাদের দিয়ে এই কাজ করাচ্ছেন। এলাকার বাসিন্দারাও এই ভরাটের ঘটনায় ক্ষুব্ধ। ।পঞ্চায়েতের এক অংশের মদতে এই কাজ হচ্ছে। অবিলম্বে পুলিস প্রশাসনের এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিৎ।







