কেবলমাত্র মানুষের সংকট নয় সমাজের সর্ব অংশে সংকট সৃষ্টি করেছে রাজ্যের তৃণমূল সরকার। গোটা সমাজ ব্যবস্থাটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাই এই সংকট মুক্ত করতে, সিপিআইএম পার্টির উদ্যোগে বাংলা বাঁচাও যাত্রা। যা উত্তরবঙ্গে শুরু হয়েছিল ।গোটা রাজ্যজুড়ে বাংলা বাঁচাও যাত্রার শামিল হয়েছে। উঃ শৃঙ্খল সরকারের বিকল্প দিশা দেখাতে বামপন্থী শ্রমিক, কৃষক ,ছাত্র-যুব,মহিলারা রাস্তায় ।

বিকল্পের দিশা দেখিয়ে স্লোগান তুলে গ্রাম-গঞ্জের বুথে বুথে সাড়া ফেলে দিয়েছে। গোটা রাজ্য জুড়ে উপস্থাপন করেছে তৃণমূল বিজেপির সেটটিং এবং দুর্নীতির তত্ত্ব। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে রাজ্যের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার স্লোগান তুলছে জেলায় জেলায় ,বুথে বুথে বাম কর্মী সমর্থকরা। ১০০ দিনের কাজের বকেয়া টাকা,১০০ দিনের কাজ ২০০ দিন করার দাবি ।দিনে ৬০০ টাকা মজুরির দাবি যেমন আছে তেমনি বেকারের কাজ, পেটে ভাত, শিক্ষিত যোগ্য দের চাকরি দাবি উড়ছে। দাবি উঠছে সঠিক মানুষের হাতে বার্ধক্য ভাতা, আবাসের ঘর তুলে দিতে হবে।

শ্রমিকের কাজ কেড়ে নেওয়া যাবে না ।শ্রম কোড বাতিল করতে হবে। ৮ ঘণ্টার পরিবর্তে ১২-১৪ ঘন্টা কাজ করানো যাবে না। সাধারণের শিক্ষাকে গুরুত্ব দিতে হবে ।এইসব দাবি ও স্থানীয় দাবি নিয়ে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন এলাকায় পদযাত্রা সমাবেশ সংঘটিত হচ্ছে। একইভাবে আজ পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহর এরিয়া কমিটির উদ্যোগে কাঁথি শহরের ২১ টি ওয়ার্ডের প্রতিটি বুথ ছুঁয়ে যায় মোটরসাইকেলের র্যালি। প্রায় ১৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে বাংলা বাঁচাও যাত্রার ট্যাবলো এবং মোটর সাইকেলের র্যালি। শহরের বিভিন্ন গঞ্জ এবং এলাকায় ছোট পথসভা ও হয়। এই রেলিতে নেতৃত্ব দেন পার্টির জেলা কমিটির সদস্য কানাই মুখার্জি, কাঁথি এরিয়া কমিটির সম্পাদক দীপক প্রধান ,পার্টি নেতৃত্ব প্রণব পন্ডা ,শ্রমিক নেতা জয়দেব পন্ডা, যুব নেতা অর্ণব মাইতি ,বিশ্বনাথ রায় প্রণবেশ মাইতি , উদ্বাস্তু নেতা মানিক জানা,শিক্ষক সৌমিত্র সাহু, নবকুমার প্রধান প্রমূখ।





