Select Language

[gtranslate]
২৮শে আষাঢ়, ১৪৩৩ রবিবার ( ১২ই জুলাই, ২০২৬ )

প্রগতি পরিষদের বইমেলায় ‘শরৎ সাহিত্য ও তার প্রভাব’ শীর্ষক আলোচনা।

পূর্ব মেদিনীপুর জেলার খেজুরীতে প্রগতি পরিষদ আয়োজিত সপ্তদশ বর্ষের বইমেলার দ্বিতীয় দিনে প্রগতি ময়দানে শরৎ সাহিত্য ও তার প্রভাব বিষয়ে আলোচনায় মুখ্য বক্তা নন্দীগ্রাম বি এম টি হাই স্কুলের শিক্ষক বাপ্পাদিত্য মাইতি, অরিন্দম মাইতি, জয়দেব মাইতি। আলোচনার আগে বিভিন্ন বিভাগের আবৃত্তি প্রতিযোগিতা হয়। সুনীল দাসের লেখা কবিতার বই ‘ছড়া আমার ছড়িয়ে দিলাম’ প্রকাশিত হয়।ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক শুভজিৎ সামন্ত, আবদুর রহমান। দ্বিতীয় দিনে দেজ পাবলিশিং, পারুল প্রকাশনী, অঞ্জলী প্রকাশনী, দেবসাহিত্য কুটির, চিত্রলেখা, পুনশ্চ, পাণ্ডুলিপি প্রভৃতি স্টলছ ভীড় লক্ষ্য করা গেছে বলে জানালেন দুর্গা দাস। সন্ধ্যায় জাহানাবাদ ৩ নং প্রাথমিক বিদ্যালয় এবং কলাগেছিয়া আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা নাচ, গান, আবৃত্তি, নাটক ‘শ্রীমান দাসরথী’ অনুষ্ঠিত হলো। ২০ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত বইমেলা চলবে।

Related News

Also Read