পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় আবারো মৃত ডলফিন পড়ে থাকতে দেখা গেল। শুক্রবার সকালে নিউ দিঘার হলিডে হোম ঘাটের সমুদ্র সৈকতে একটি মৃত ডলফিন কে পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
খবর জানাজানি হলে মৃত ডলফিন দেখতে ভিড় জমায় পর্যটকেরা। বনদপ্তরের খবর দিলে বনকর্মীরা মৃত ডলফিন কে নিয়ে মাটিতে পুঁতে ফেলে। অনুমান এই ডলফিন কোথাও একটা আঘাত প্রাপ্ত হয়ে মৃত্যু হয়েছে।

Post Views: 59





