Select Language

[gtranslate]
২৫শে চৈত্র, ১৪৩২ বুধবার ( ৮ই এপ্রিল, ২০২৬ )

উত্তর কাঁথির আঁউরাইতে তৃনমূলের জনসংযোগ

পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কাঁথি বিধানসভার কাঁথির দেশপ্রাণ ব্লকের আঁউরাই অঞ্চলের সমস্ত বুথ যুব তৃনমূল কংগ্রেসের সভাপতিদের সংবর্ধনা দিলেন উত্তর কাঁথি বিধানসভা নির্বাচনের কো অর্ডিনেটর তরুন কুমার জানা।

 

তিনি সকলকে আপন করে নিয়ে বলেন যুব সমাজই পারে সমাজকে পাল্টে দিতে। তিনি মনে করিয়ে দেন একদিন যুব সংগঠনের নেতৃ ছিলেন মমতা বন্দোপাধ্যায়। তিনি সেই জায়গা থেকে আজ দল তথা রাজ্যের সর্বময় কর্তা। যুব সমাজই সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। তাই বুথ যুবসভাপতিদের দায়িত্ব অনেক। অনেক সংখ্যা বাড়াতে হবে।

তিনি বলেন সামনেই বিধানসভা ভোট তাই গত ২০২১ সালের বিধানসভার নির্বাচনে উত্তর কাঁথির মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে না পারার যে ফল ভুগতে হয়েছে তা যেন এবারে আর না ফিরে আসে। আমার বিশ্বাস যুবরাই এ বিষয়ে বড় ভূমিকা নেবে।

 

উপস্থিত ছিলেন প্রধান স্বপ্না দাশ শীট,ব্লক সভাপতি দেবাশিষ ভূঞা,ব্লক যুবসভাপতি শঙ্কর বারিক, অঞ্চল যুবসভাপতি পার্থ গিরি,অঞ্চল সভাপতি পিন্টু গিরি,ব্লক নেতা নন্দ শীট সহ অনেকেই।

Related News

Also Read