Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

রামনগরে চোর গ্রেপ্তার, দুটি চুরি যাওয়া বাইক উদ্ধার

চোর সন্দেহে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করে বড়সড় সাফল্য অর্জন করলো রামনগর থানার পুলিশ। জানা গেছে একটি সোনার দোকানের চুরির ঘটনায় তদন্তে নেমে রামনগর থানার পুলিশ বালেশ্বর জেলার ভোগরাই থানা এলাকার ভোগরাই গ্রামের বাসিন্দা কানু গোপাল দাস অধিকারী কে গ্রেফতার করে।  রামনগর থানার ওসি অমিত দেব জানিয়েছেন কানু গোপাল কে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে একাধিক চুরির ঘটনায় যুক্ত। বাইক চুরির ঘটনায়ও যুক্ত বলে সে জানায়। তার কথা অনুযায়ী একটি জঙ্গলের মধ্যে তল্লাশি চালিয়ে  পলিথিন ঢেকে রাখা দুটি বাইক উদ্ধার করা হয়।

আজ সোমবার কানু গোপাল কে কাঁথি মহকুমা আদালতে তুলে পুনরায় পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন। দেখা হচ্ছে এর পেছনে অন্য কোন বড়চক্র কাজ করছে কিনা। এছাড়াও আরো বাইক বা অন্য কিছুর চুরির সঙ্গে যুক্ত তার  সন্ধান পাওয়া যায় কিনা। সূত্রের খবর কাঁথি মহকুমা পুলিশ প্রশাসন তদন্তে নেমে এর আগে প্রায় ১৭ টি চুরি যাওয়া বাইক উদ্ধার করেছিল। তারমধ্যে সাতটি বাইক প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়। রামনগরে বাইক উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পুলিশ তদন্ত করে দেখছে চুরি যাওয়া বাইক গুলি কোথাকার।

Related News

Also Read