প্রদীপ কুমার মাইতি:-আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শহীদ সমাবেশ রয়েছে। ইতিমধ্যেই দলীয় কর্মী সমর্থকদের মধ্যে একুশে জুলাই নিয়ে উচ্ছ্বাস উন্মাদনা চোখে পড়ার মতো। জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা কর্মীদের নিয়ে একুশে জুলাই এর প্রস্তুতি বৈঠক সারছেন। পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তে দেওয়াল লিখন করছেন তৃণমূল কর্মীরা।

রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের নেগুয়াতে দেওয়াল লিখন করলো তৃণমূল কর্মীরা। এ দিন এগরা-১ ব্লক তৃণমূল শ্রমিক সংঘটনের (আইএনটিটিইউসি) উদ্যোগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নেতৃত্বরা নেগুয়াতে দলীয় কার্যালয়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি সভা করে । কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল আইএনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ জানিয়েছেন, দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং একুশে জুলাই সম্পর্কে দলীয় কর্মীদের বার্তা দিতে প্রস্তুতি সভা করা হলো। দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রস্তুতি সভাও হচ্ছে। কর্মীদের মধ্যে উচ্ছাস রয়েছে এবং সকলেই একুশে জুলাই ধর্মতলায় যাওয়ার জন্য তৈরি। পূর্ব মেদিনীপুর জেলা থেকে বহু মানুষ আগামী একুশে জুলাইয়ে ধর্মতলায় শহীদ সমাবেশে যাবেন। এ দিনের সভায় উপস্থিত ছিলেন সভার সভাপতি তথা এগরা ১ ব্লক আইএনটিটিইউসির সভাপতি বীরেন মাইতি, এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি, এগরা ১ ব্লক তৃণমূল সভাপতি বিজন বিহারি সাউ, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় কুমার রাজ, ব্লকের কর্মাধ্যক্ষ চন্দ্রকান্ত মাইতি, ব্লক কমিটির সদস্য গৌতম পাত্র, জেলা পরিষদের সদস্য অঞ্জনা বিশাল, নিখিলেশ দাস, শেখ মুস্তাকীন প্রমুখ।






