Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

মোটরবাইক চালিয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে প্রচার করলেন উত্তম বারিক

গরমকে উপেক্ষা করে সোমবার সকাল থেকে প্রচারের ঝাঁঝ বাড়ালানে কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক।

সোমবার দিনভর মোটরবাইক চালিয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ালেন কাঁথি লোকসভার তৃণমূল প্রার্থী উত্তম বারিক।

এদিন সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ ব্লকের সন্ত্রাস কবলিত এলাকা বাথুয়াড়ী ও কাঁথি ৩ ব্লকের ভাজাচাউলি এবং লাউদা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোট প্রচারের ঝড় তুললেন উত্তম বারিক। এদিন এলাকায় মোটরবাইক চালিয়ে কয়েক কিলোমিটার ঘুরে হাত নাড়িয়ে  ও জনসংযোগ কর্মসূচি করলেন কাঁথির তৃণমূল প্রার্থী উত্তম বারিক।



পাশাপাশি  মদজিদমোড়, বাথুয়াড়ী, দরবারখাঁবাড়, লাউদা-সহ বহু জায়গায় কর্মীসভাও করেন উত্তম বারিক।

এদিন উত্তম বারিক  সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন, মানুষের খুবই সাড়া পাচ্ছি। অনেকে আমাকে আশীর্বাদও করলেন। তবে এখানে বিজেপি কিংবা অধিকারী পরিবার আমার কাছে কোন ফ্যাক্টর নয়। আমরা জেতার ব্যাপারে ১০০% আশাবাদী। জয় আমাদের সুনিশ্চিত। কিন্তু কাঁথি লোকসভায় জিতবে কে! তৃণমূলের উত্তম বারিক নাকি বিজেপির সৌমেন্দু অধিকারী। সে তো সময়-ই বলবে। তারজন্য আগামী ৪ জুন অপেক্ষা করতে হবে।

Related News

Also Read