আজ ১ মে ,আন্তর্জাতিক শ্রমিক দিবস।সারা পৃথিবীতে এ বিশেষ দিনটি পালন করা হয়।
বিভিন্ন জায়গার মতো আজ পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত কোলাঘাট টাউনশিপে ডব্লিউবিএসইবি-পিডিসিএল এমপ্লয়ারস অ্যান্ড ওয়ার্কাস ইউনিয়নের পক্ষ থেকে এই বিশেষ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো।

এদিন শহীদ বেদীতে মাল্যদান এবং পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে পয়লা মে দিনটিকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও শ্রমিক নেতা টুটুল মল্লিক, এছাড়াও ছিলেন প্রণব ভট্টাচার্য সহ একাধিক তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির নেতৃত্বরা।

Post Views: 88





