Select Language

[gtranslate]
১৫ই চৈত্র, ১৪৩২ রবিবার ( ২৯শে মার্চ, ২০২৬ )

পূর্ব পাঁশকুড়ার বৈষ্ণবচকের ভোড়দহ বাজারে পদযাত্রা ও প্রচারসভা

আসন্ন লোকসভা নির্বাচনে তমলুক লোকসভা কেন্দ্রে এসইউসিআইর  প্রার্থী নারায়ণ চন্দ্র নায়কের সমর্থনে আজ সকালে বৈষ্ণবচকের ভোড়দহ বাজারে নারায়নবাবু পদযাত্রা ও প্রচারসভায় দলের কর্মী-সমর্থকদের নিয়ে সামিল হন। ওই সভায় প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুব্রত দাস। অন্যদিকে বিকালে দেড়িয়াচকের সাপুয়া ও সন্ধ্যায় পরমানন্দপুরের বকুলতলায় নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সাপুয়ার সভায় বক্তব্য রাখেন,প্রার্থী নারায়ণ চন্দ্র নায়ক, দলের জেলা কমিটির সদস্য আব্দুল মাসুদ।পরমানন্দপুরের সভায় বক্তব্য রাখেন নারায়ন চন্দ্র নায়ক ও রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অনুরূপা দাস প্রমুখ।  জেলার বিভিন্ন দাবির পাশাপাশি পান ও ফুলকে অর্থকরী কৃষিপন্য হিসাবে স্বীকৃতি,মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ রূপায়ন,এলাকার সুোয়াদিঘী খাল সংস্কার সহ জলনিকাশী সমস্যার সমাধান, প্রভৃতি দাবি নিয়ে প্রার্থী সোচ্চার হন।
           নারায়নবাবু বলেন, লোকসভা এলাকার সার্বিক উন্নয়ন সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে দল আন্দোলন করছে। সেই আন্দোলনকে শক্তিশালী করতেই জনসাধারণকে আসন্ন লোকসভা নির্বাচনে ব্যাটারী টর্চ চিহ্নে ভোট দেওয়ার আবেদন করেছি।

Related News

Also Read