Select Language

[gtranslate]
১৪ই চৈত্র, ১৪৩২ শনিবার ( ২৮শে মার্চ, ২০২৬ )

নন্দীগ্রামে পান বোরোজের পাশে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।

নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার সইফুললা চক গ্রামে একটি পান বোরোজের পাশে টিনের মধ্যে থেকে কয়েকটা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

স্থানীয়দের দাবি পানের বরজের পাশে তৃণমূল কংগ্রেসের পতাকা বাধা একটি টিনের মধ্যে বোমা ছিল ।ওই পান বরজে যে সমস্ত শ্রমিকরা কাজ করেছিল তারা প্রথমে দেখতে পায় তারপরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে বোম উদ্ধার করে নিয়ে যায়। সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলছে বিজেপি।



বিজেপি কর্মীর সোমনাথ পাত্র বলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য  নির্বাচনে হারার পর থেকেই তৃণমূলের বাইক বাহিনী তাণ্ডব  চালাচ্ছে।এলাকায় সন্ত্রাস করতে এখানকার সক্রিয়  তৃণমূল কর্মী দীপ্তি বারিকের পান বরোজে বেশ কয়েকটি বোমা মজুত করেছিলো । আমরা অভিযোগ জানিয়েছে পুলিশকে

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে  তৃণমূল নেতৃত্ব।তাঁরা দাবি করেছেন রাতের অন্ধকারে বিজেপির কর্মী সমর্থকেরা পান বরোজের মধ্যে বোম রেখে দিয়ে গেছে।তারপর সকাল থেকে পরিকল্পনা অনুযায়ী নাটক করছে।

Related News

Also Read