প্রদীপ কুমার সিংহ :- পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকটি পঞ্চায়েতে বুথে গ্রাম সভা করার জন্য নির্দেশ দিয়েছিল.।সেই মতামেক দক্ষিণ ২৪ পরগনা বারুইপুরে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গ্রাম সভা অনুষ্ঠিত হয়।
বারুইপুর রামনগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের কনফারেন্স রুমে শুক্রবার দুপুরে একটি বিশেষ গ্রাম সভা অনুষ্ঠিত হয়। এই গ্রাম সভায় রামনগর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত সর্দার সহ রামনগর গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্য এবং আধিকারিক ও সাধারণ মানুষ এখানে উপস্থিত ছিলেন।

এই বিশেষ গ্রাম সভায় মূলত আলোচনা হয়, প্রত্যেক গ্রামে বর্ধিত পানীয় জল সরবরাহ করতে হবে, গ্রামের সমস্ত আবর্জনা মুক্ত করে নির্ভুল গ্রাম ঘুরতে হবে 2023 –24 সালের পঞ্চায়েতে উন্নয়নের কাজের পরিকল্পনা করতে হবে সহ বিভিন্ন প্রকল্পের নিয়ে আলোচনা হয়।
প্রায় ১২৫ জন মানুষ এখানে ছিল। বিভিন্ন সদস্য তাদের বুথের সমস্যার কথা তুলে ধরে। তার সমাধান করার জন্য প্রধান নির্দেশ দেন।






