Select Language

[gtranslate]
১৯শে চৈত্র, ১৪৩২ বৃহস্পতিবার ( ২রা এপ্রিল, ২০২৬ )

অঙ্গনওয়াড়ির খাদ্য সামগ্রীতে ইঁদুরের বাচ্চা, ‌বিক্ষোভ দেখালো অভিবাবকরা

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য সামগ্রীতে ইঁদুরের বাচ্চাকে দেখা মিলল। এই ঘটনাকে ঘিরে এলাকার অভিভাবক, অভিভাবিকা এবং স্থানীয় মানুষজন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো।চঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার রাধাপুর গ্রাম পঞ্চায়েতের বাহাদুরপুর গ্রামের পূর্ব পাড়াতে। অভিযোগ চাল রাখার ড্রামে একাধিক ইঁদুরের বাচ্চা দেখতে পাওয়া যায়। তারপরেই শুরু হয় হইচই। অভিযোগ এখানে অস্বাস্থ্যকর পরিবেশে পুষ্টি প্রকল্প চলছে।

এলাকাবাসীর অভিযোগ বহুবার সংশোধন করার কথা বললেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা ও রাধুনী কোন গুরুত্ব দেয়নি। বৃহস্পতিবার ইঁদুরের বাচ্চা দেখে এলাকার মানুষ ক্ষোভে  ফেটে পড়েন। অভিযোগ এই ঘটনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে রান্না বাতিল দাবি জানিয়ে বিডিওর কাছে অভিযোগ করা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকা জানিয়েছেন এই কেন্দ্রটি ভিজে সেঁত সেঁতে জায়গার উপরেই চলছে। যে কারণে সমস্যা আছে। তবে যে ড্রাম থেকে ইঁদুরের বাচ্চা পাওয়া গেছে সেই ড্রামটি পরিত্যক্ত। অভিভাবকের দাবি স্বার্থপর পরিবেশে খাদ্য তৈরি নাহলে কুরুয়া দের পাঠাবে না।

Related News

Also Read