Select Language

[gtranslate]
১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ শুক্রবার ( ১৫ই মে, ২০২৬ )

পাঁশকুড়ায় পুকুরের উপর প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর:চলছে ব্যাবসা।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ায় আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পুকুর ভরাট করে সেই জমিতে বাড়ি তৈরী করার অভিযোগ এক তৃণমূল নেতার বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন শেখ সালাউদ্দিন নামের এই ব্যাক্তি পুকুরটি গায়ের জোরে ভরাট করে আবাস যোজনার টাকায় দোকান ঘর বানিয়ে ব্যাবসা করছেন।

অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছিল পৌরসভা। কিন্তু নিয়ম ভেঙে সেই টাকায় ব্যবসা করতে দোকান ঘর বানিয়েছেন এক উপভোক্তা।

আরো অভিযোগ স্থানীয় বাসিন্দা শেখ বাবু আলী নামে এক ব্যক্তি ১৩ নং ওয়ার্ডের রানিহাটিতে এক পুকুর কেনেন। কিন্তু ক্ষমতার জোর খাটিয়ে সেই জায়গা ভরাট করে দোকান ঘর বানান অভিযুক্ত সেক সালাউদ্দিন। যার ফলে অভিযোগকারী শেখ বাবু আলী পৌরসভা থেকে শুরু করে জেলাশাসক দপ্তর পর্যন্ত লিখিত অভিযোগ করেন কিন্তু তাতে কোন সাড়া মেলেনি।

পাঁশকুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রানিহাটির বাসিন্দা শেখ সালাউদ্দিন ২০১৮ এবং ১৯ অর্থবর্ষে আবাস যোজনার বাড়ি তৈরির জন্য টাকা পেয়েছিলেন। বাড়ি তৈরীর জন্য মোট বরাদ্দ ছিল ৩ লক্ষ ৬৮ হাজার টাকা। বাড়ি তৈরীর বিভিন্ন ধাপে উপভোক্তাকে টাকা দেওয়া হয়। সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি শেষ হওয়ার পরে উপভোক্তাকে শেষ দফারও টাকা দেওয়া হয়।
তবে সম্প্রতি পাঁশকুড়া পৌরসভার নজরে আসে যে, ওই ব্যক্তি বাড়ি তৈরির কাজ শুরু করলেও শেষ করেননি। বরং তা দিয়ে ওই ভরাট পুকুরের ওপর দোকান ঘর বানিয়েছেন তিনি। চারটি শাটার দেওয়া বাড়ির দেওয়ালে একটি বোর্ড লাগানো রয়েছে।
তাতে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে পাঁশকুড়া পৌরসভা তাকে তিন লক্ষ ৬৮ হাজার টাকা দেয়।

এ বিষয়ে পাঁশকুড়া পৌরসভার সাথে যোগাযোগ করা হলে পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র জানান বিষয়টি খতিয়ে দেখছি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কটাক্ষ করে বিজেপি।

Related News

Also Read