
প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর নির্মানের জন্যে টাকা পেয়েও বাড়ি না করার অপরাধে ১০ জন উপভোক্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ।চাঞ্চল্যকর ঘটনাটা পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা পেয়ে কাজ হয়েছে কিনা জানতে উ কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনের আসার আগেই প্রয়োজনীয় তথ্য জানতে তৎপর হয়েছিলো পাঁশকুড়া ব্লক কর্তৃপক্ষ। বারবার বলার পরেও টাকা পেয়েও বাড়ি না করায় বেশ কয়েকদিন আগে পাঁশকুড়ার বেশ কয়েকজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে পাঁশকুড়া ব্লক কর্তৃপক্ষ ।সেই উপভোক্তাদের দ্রুত বাড়ি নির্মান করার জন্যে চাপ দেয় প্রশাসন। তারপরেও অবস্থার পরিবর্তন না হওয়ায়
পাঁশকুড়া এলাকার ১০ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হলো পাঁশকুড়া থানায়।
জানা গেছে
পাঁশকুড়া ব্লকের অন্তর্গত ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের সাদেক খান, হাউর গ্রাম পঞ্চায়েতের বিশ্বনাথ সামন্ত, খন্ড খোলা গ্রাম পঞ্চায়েতের সুপ্রিয়া রায়, রবীন্দ্রনাথ মাইতি, অমৃতা লাল রায়, নারায়ন মাইতি, মোহিত রায়, মাইসোরা অঞ্চলের আনোয়ারা বিবি, অশোক রানা, নারায়ণ জানার নামে অভিযোগ দায়ের হয়েছে।
বুধবার এদের নামে পাঁশকুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পাঁশকুড়া ব্লক কর্তৃপক্ষ।





