Select Language

[gtranslate]
৯ই চৈত্র, ১৪৩২ সোমবার ( ২৩শে মার্চ, ২০২৬ )

শিক্ষক পেনসনার্স: মহকুমা সম্মেলন

পূর্ব মেদিনীপুর শিক্ষক শিক্ষা কর্মী পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাঁথি মহকুমা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় কাঁথি মডেল হাইস্কুলে। এসোসিয়েশনের কাঁথি পৌরসভা শাখা সহ ৮ টি ব্লক থেকে প্রায় দেড়শত প্রতিনিধিবৃন্দ আজকের সভায় উপস্থিত ছিলেন। এছাড়া পার্শ্ববর্তী এগরা মহকুমা এবং তমলুক মহকুমার আমন্ত্রিত প্রতিনিধিবর্গ এই সভায় যোগ দেন। সভায় অ্যাসোসিয়েশনের প্রশাসনিক কাজকর্ম, আসন্ন জেলা সম্মেলন,রাজ্য কমিটি গঠন এবং পেনশন-জটিলতা সংক্রান্ত নানা বিষয় নিয়ে শিক্ষক প্রতিনিধিরা বিস্তৃত আলোচনা করেন।

আগামী তিন বছরের জন্য ব্লকগুলির আনুপাতিক প্রতিনিধিত্ব বিধি অনুযায়ী মোট ২৮ জন সদস্যের একটি মহকুমা কমিটি গঠিত হয়েছে। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মন্মথনাথ দাস,সম্পাদক কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী,জেলা যুগ্ম-সম্পাদক ঘনশ্যাম গিরি, পৌরসভা শাখার সভাপতি পঙ্কজ কুমার দাস, পৌরসভা শাখার সম্পাদক কৌস্তুভকান্তি মাইতি, রামনগর–১সম্পাদক গোপাল প্রসাদ শৌণ্ড, খেজুরি-১ সম্পাদক শক্তিপদ মান্না, রামনগর-২ সহ-সভাপতি সুনীল কুমার সামন্ত, ভগবানপুর-২ সজনীকান্ত মাইতি, খেজুরি-২ সভাপতি শান্তিরাম দাস, কাঁথি-৩ সুদর্শন গিরি, মালতী দাস-মাইতি, সত্যকাম গুড়িয়া, হরেন্দ্রনাথ গিরি, নটেন্দ্রনাথ দাস, পরিতোষ ধাড়া, শৈবালকান্তি মাইতি,সুমন নারায়ন বাকরা, অধ্যাপক হৃষিকেশ পড়্যা, অধ্যাপক মনোরঞ্জন মাইতি,অধীর বেরা, রাধাশ্যাম মিশ্র, মহামায়া রায়,জয়ন্তী গিরি, ঝর্ণা মৈশাল—প্রমুখ।

দেশপ্রাণ ব্লক-এর  বিশ্বমিত্র ভুঁইয়া এবং খেজুরি ২ ব্লকের  মনোরঞ্জন মান্না এঁদের বরিষ্ঠ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন কাঁথি মডেল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার পয়ড়্যা।আজকের সম্মেলন পরিচালনা এবং সভাপতিত্ব করেন কাঁথি মহকুমা কমিটির সভাপতি অধ্যাপক অমলেন্দু বিকাশ জানা।

Related News

Also Read