Select Language

[gtranslate]
২৯শে পৌষ, ১৪৩২ মঙ্গলবার ( ১৩ই জানুয়ারি, ২০২৬ )

দিঘা থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পর্যটকেরা

ঘন কুয়াশার জেরে দুর্ঘটনার কবলে টুরিস্ট বাস, ঘটনায় আহত ৮ জন, চারজনের অবস্থা গুরুতর। ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার বওড়া এলাকায়।

পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে হুগলির কামারপুকুর যাচ্ছিল বাসটি। আর তখনি চন্দ্রকোনা থেকে রামজীবনপুরগামী রাজ্য সড়কের বওড়া এলাকায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় বাসটি জোরে ইলেকট্রিক খুঁটি ও ইলেকট্রিক ট্রান্সমিটারে ধাক্কা মারে। বিকট শব্দে পেয়ে ছুটে আসে স্থানীয় মানুষজন, খবর দেয়া হয় পুলিশে। চন্দ্রকোনা থানার পুলিশ ও স্থানীয়রা দ্রুত আহতদের চিকিৎসার জন্য উদ্ধার করে পাঠায় ক্ষীরপাই হাসপাতালে।

 

জানা যায় এই ঘটনায় এখনো পর্যন্ত প্রায় বারো জনের মতো আহত হয়েছে। পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় ক্রেন দিয়ে বাসটিকে তোলার ব্যবস্থা হচ্ছে।

Related News

Also Read