Select Language

[gtranslate]
১৮ই চৈত্র, ১৪৩২ বুধবার ( ১লা এপ্রিল, ২০২৬ )

পূর্ব মেদিনীপুরে  অধিকারীদের গড় অটুট।

ব্যতিক্রমী হিসেবে রইল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভা। সারা রাজ্যে সবুজ আবির জয়জয়কার। কিন্তু  ব্যতিক্রম অধিকারী গড় পূর্ব মেদিনীপুরের দুটি আসন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমলুক লোকসভা দুটি আসনে জয়লাভ করলো বিজেপি। তমলুক লোকসভা কলকাতা হাইকোর্টে অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্য থেকে প্রায় ৫৪৬২৬ভোটের ব্যবধানে  জয়লাভ করেন। কাঁথি লোকসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন অধিকারী প্রায় ৪৪৩৪৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী উত্তম বারিক কে পরাজিত করে  জয়লাভ করেন। জয়লাভ করার পর সৌমেন্দু অধিকারী জানান  কাঁথির আসনটা মোদিকে উপহার দিলাম।

আগেও কাঁথির আসনটি মোদিকে উপহার দেওয়ার কথা বলেছিলাম। তা বাস্তবে পরিণত হলো। জয়ের পর বাবা কাঁথির প্রাক্তন সাংসদ শিশির অধিকারী ও দাদা অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে  ফোনে কথা হয়েছে। সারা রাজ্যে ফলাফল একটু খারাপ হয়েছে। দলের মধ্যে পর্যালোচনা হবে।আশা ছিল আরেকটু বেশি ভোটে জয় লাভের।

Related News

Also Read