Select Language

[gtranslate]
৪ঠা বৈশাখ, ১৪৩৩ শুক্রবার ( ১৭ই এপ্রিল, ২০২৬ )

রক্ত সংকট মোকাবিলায় উস্থি শিক্ষক সংগঠন ও ফেয়ার ফিল্ড এক্সলেন্স

কাঁথি ব্লাড ব্যাংকে রক্ত সংকট মোকাবিলায় উস্থি শিক্ষক সংগঠন ও ফেয়ার ফিল্ড এক্সলেন্সের যৌথ উদ্যোগে একটি ইনহাউস রক্তদান শিবির করা হয়।

কাঁথি ব্লাড ব্যাংকে চলমান রক্ত সংকট দূর করতে এগিয়ে এলো উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার আসোসিয়েশন ও জেলা রক্তদান আন্দোলনের অগ্রণী সংগঠন ফেয়ার ফিল্ড এক্সলেন্স। উস্থি শিক্ষক সংগঠনের উদ্যোগে ও ফেয়ার ফিল্ড এক্সলেন্সের সহযোগিতায় আজ বিকেল তিনটা থেকে কাঁথি ব্লাড ব্যাংকে একটি ইনহাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

 

এই মহতী শিবিরে মূলত শিক্ষক ও শিক্ষিকারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে রক্তদান করেন। শিবিরে চারজন শিক্ষিকা সহ মোট ২৪ জন মহান রক্তদাতা রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার আসোসিয়েশনের পক্ষ থেকে শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য গভর্নিং বডির সদস্য রঞ্জিত পন্ডা, জেলা সভাপতি ননীগোপাল জানা, কাঁথি মহকুমা সম্পাদক প্রসেনজিৎ প্রামানিক, রাজ্য কমিটির সদস্য ইন্দ্রকুমার জিৎ ও জেলা কমিটির সদস্য সুজয় শীট।

 

ফেয়ার ফিল্ড এক্সলেন্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তেহেরান হোসেন, সহ-সভাপতি সুনীল দাস, মোস্তাক আলী খান ও প্রিয়ম দত্ত। উপস্থিত নেতৃত্ববৃন্দরা জানান, রক্ত সংকটের এই সময়ে এমন মানবিক উদ্যোগ বহু মুমূর্ষু রোগীর জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। শিবিরটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক সংগঠনগুলির পক্ষ থেকে সকল রক্তদাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

Related News

Also Read