Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

কোলাঘাটের শিশু চিকিৎসকের মহান উদ্যোগে খুশি এলাকাবাসী।

কোলাঘাটের শিশু চিকিৎসক হিসেবে সুপরিচিত মুখ ডাক্তার প্রবীর ভৌমিক।দীর্ঘ বহু বছর ধরে শিশু চিকিৎসায় অনবদ্য ভূমিকা গ্রহন করে চলেছেন।তাঁর দীর্ঘদিনের স্বপ্ন কয়েকবছর আগেই আজকের এই দিন অর্থাৎ এই শিশু দিবসের দিনে সফলতা লাভ করেছিলো।তাঁর স্বপ্ন ছিলো কোলাঘাটের বুকে শিশু হাসপাতাল গড়া।সেই স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পরই, তাঁর পরবর্তী স্বপ্ন ছিলো একটি করে গ্রাম দত্তক নেওয়া।সেই গ্রামের শিশুদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা তুলে দেওয়া।যথারীতি কয়েক বছর শিশু হাসপাতালের জন্নদিনে অর্থাৎ এই শিশু দিবসের দিনে কেক কেটে যেমন হাসপাতালের জন্মদিবস পালন করা পাশাপাশি এক একটি গ্রামকে দত্তক নিয়ে গ্রামের দু:স্থ শিশুর পরিবারের পাশে দাঁড়ানো।

আজ শিশু দিবসের দিনে একইভাবে হাসপাতালের জন্মদিনের পাশাপাশি স্থানীয় ৩ টি গ্রামকে দত্তক নিলেন শিশু চিকিৎসক ডাক্তার প্রবীর ভৌমিক। এদিন আমলহান্ডা,খারুই এবং সাহাড়া এই তিনটি গ্রামকে দত্তক নেন।এই গ্রামের দুঃস্থ পরিবারের শিশুদের তিনি বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেবেন বলে ঘোষনা করেন।এদিন চিকিৎসা করতে আসা শিশুদের পরিবারের হাতে ফ্রি মেডিক্যাল কার্ড তুলে দেওয়া হয়।এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন রাজ্যের মৎস্য মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী,তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসিত ব্যানার্জী,কেলাঘাটের বিডিও অর্ঘ্য ঘোষ সহ বিশিষ্টজনেরা।

Related News

Also Read