Select Language

[gtranslate]
১৫ই আষাঢ়, ১৪৩৩ সোমবার ( ২৯শে জুন, ২০২৬ )

২৪তম ‘কাঁথি বইমেলা’২৫:: অষ্টম দিন  

কাঁথি :১৯ ডিসেম্বর, আজ ২৪তম কাঁথি বইমেলার অষ্টম দিনে “বিজ্ঞান দিবস”–এ বিকেল ৪.০০-টার আলোচনা সভায় “মহাকাশ গবেষণায় ভারত:স্বনির্ভরতা ও স্বতন্ত্রতার গাথা” নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন মাননীয় কৃষ্ণপদ পঞ্চাধ্যায়ী।আলোচনায় অংশ নেন অধ্যাপক ড. বিধান সামন্ত, মাননীয় শৈবাল কান্তি মাইতি এবং অধ্যাপক ড.পীযূষ সামন্ত। সঞ্চালন করেন পার্থসারথি দে।

সান্ধ্যকালিন সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল— মিঠু মণ্ডল-ঘোষের সঙ্গীত, পপি পাহাড়ির রবীন্দ্রসঙ্গীত, রমা সাহুর আবৃত্তি, অন্বেষা দাসের আধুনিক নৃত্য,ড.অনুতোষ পট্টনায়ক ও ড.নন্দিতা:পট্টনায়ক-এর শ্রুতি নাটক,”নৃত্য ছন্দম” ডান্স স্কুলের নৃত্যানুষ্ঠান এবং ঈশিকা ডান্স অ্যাকাডেমির-র নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। সান্ধ্য অনুষ্ঠান সঞ্চালনা করেন তরুণকান্তি মহাপাত্র,অলকা জানা, সমরবরন মান্না ও শংকর ঘোষ।

Related News

Also Read