Select Language

[gtranslate]
২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ৭ই জুন, ২০২৬ )

কলকাতা: “ত্রাহি দুর্গা” নৃত্য উৎসবে মা দুর্গার প্রতি শ্রদ্ধাঞ্জলি

কলকাতার খ্যাতনামা নৃত্য প্রতিষ্ঠান লাস্য ড্যান্স অ্যাকাডেমি এবং ভারত সরকার স্বীকৃত এনজিও এসএমবি ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে, মা দুর্গাকে উত্সর্গীকৃত “ত্রাহি দুর্গা” নৃত্য উৎসব অনুষ্ঠিত হয় কালীঘাটের জোগেস মাইম একাডেমি-তে।

এই অনুষ্ঠানে মোট ১৯ জন নৃত্যশিল্পী একক, যুগল ও দলগত নৃত্য পরিবেশন করেন। পরিবেশনায় স্থান পায় কথক, ভরতনাট্যম, রবীন্দ্র নৃত্য, লোকনৃত্য এবং উপ শাস্ত্রীয় নৃত্যরূপ।

দলগত নৃত্যে অংশগ্রহণ করেন লাস্য ড্যান্স অ্যাকাডেমি ও ইউনিকর্ন ড্যান্স অ্যাকাডেমির শিক্ষার্থীরা। একক নৃত্যে মঞ্চে আসেন

সুদিতি চক্রবর্তী, সুরঙ্গনা মুখার্জি, সোনালী গুপ্তা, পৌশালি পল, শ্রুতি চৌধুরী, পিয়ালী রায় চৌধুরী, শ্রীয়া দত্ত, রাজন্য চট্টোপাধ্যায়, আরাধ্যা ঘোষ, পায়াল দাসগুপ্ত, বৃন্দা ধারা, অনিবেকা সান্ত্রা, ধরিত্রী সিনহা ,মৈত্রী বাগ এবং যুগল নৃত্যে পরিবেশন করেন শ্রীজা ঘোষ ও আরাধ্যা নন্দী।।

অনুষ্ঠানের শেষে, সকল অংশগ্রহণকারী শিল্পীদের অঙ্গ বস্ত্র , স্মারক ও প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের মুখ্য অতিথি সৌরভ মন্ডল ও রাজীব চন্দ্র মুখ্য ছিলেন

এই নৃত্য উৎসবের মূল উদ্যোক্তা ছিলেন বিশিষ্ট ওড়িশি ও ভরতনাট্যম নৃত্যশিল্পী অরিতা চ্যাটার্জি, যাঁর নেতৃত্বে এই অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়।

Related News

Also Read