Select Language

[gtranslate]
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ মঙ্গলবার ( ৯ই জুন, ২০২৬ )

ধর্মনিরপেক্ষ দেশে  সম্প্রীতির বার্তা দিয়ে জন্মদিন পালন

 

দক্ষিণ পূর্ব এশিয়ায় একটি বড় অংশে যখন ধর্ম নিয়ে মারামারি।বিশেষ করে পাকিস্তান ও বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের বিনা প্ররোচনায় জ্যান্ত পুড়িয়ে মারার মতো ঘটনা ঘটছে। এই আবহে কেশিয়াড়ী দর্পন সমাসেবী সংগঠনের উদ্যোগে বেলদা নিবাসী সমাজকর্মী সেক আজিম আলি জন্মদিন পালন হলো কেশিয়াড়ী ব্লকের ঘৃতগ্ৰাম গ্ৰাম পঞ্চায়েতের কোনিয়ারী গ্ৰামের আদিম আদিবাসী বয়স্কদের কম্বল বিতরন ও শিশু দের সাথে কেক কেটে মিষ্টি দিয়ে।

আদিবাসী ভাই বোনদের ৫০ জনকে সমীক্ষার ভিত্তিতে শীত বস্ত্র তুলে দেন আজিম ভাই।

উপস্থিত ছিলেন কেশিয়াড়ী দর্পন সমাসেবী সংগঠন এর সভাপতি প্রদীপ শাসমল, সম্পাদক সুদীপ্ত মান্না,সহ সম্পাদক দীপক বিশুই,সহ সভাপতি প্রিয়াঙ্কা ঘোষ কোষাধ্যক্ষ যীশু সিং, সদস্য উমাশংকর মাইতি,সৌমদ্বীপ কর সহ অন্যান্য।

এই অশান্ত সময়ে এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন গ্ৰামবাসী গন।প্রায় ১০০ জন গ্ৰামবাসী উপস্থিত ছিলেন।

Related News

Also Read