ঠিকরায় বসন্ত উৎসব উপলক্ষে দিবারাত্রি আন্ডার হ্যান্ড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো শনিবার।
পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর -১ ব্লকের ঠিকরায় ক্লাব লিটল স্টারের আয়োজনে বসন্ত উৎসব উপলক্ষে দিবারাত্রি আন্ডার হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতা হল। সহযোগিতায় ঠিকরা ও কাবরা গাজন উৎসব কমিটি
এই ক্লাব লিটল স্টার গুটি গুটি পায়ে ১৫ তম বছরে পদার্পণ করলো।, এই সংস্থা প্রত্যেক বছরের ন্যায় এবারও বসন্ত উৎসব উপলক্ষে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজে অংশ গ্রহণ করল। এ বছর ও রক্ত দান শিবিরের আয়োজন করে ছিল।এই বসন্ত উৎসবকে ঘিরে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। শনিবার সন্ধ্যায় শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতার আয়োজিত এই ক্রিকেট প্রতিযোগিতা ব্যাট করে উদ্বোধন করলেন রামনগর এক পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার ও পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। তারা উপস্থিত সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামনগর -১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক,বিশিষ্ট সমাজসেবী বিশ্বরঞ্জন মিশ্, জেলা পরিষদের প্রাক্তন সদস্যা সুরঞ্জনা মাইত, ও আয়োজক ক্লাবের সভাপত, সম্পাদক সহ অন্যান্য সদস্য ও বিশিষ্ট মানুষজন ।
এই শর্ট হ্যান্ড ক্রিকেট প্রতিযোগিতায় ৮ টি টিম অংশ গ্রহণ করে। এই প্রতিযোগিতার প্রথম পুরস্কার ট্রফি সহ ৭০০০ টাকা , দ্বিতীয় পুরষ্কার ট্রফি সহ ৫০০০ টাকা। এ ছাড়া ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা সিরিজ সহ বহু পুরস্কার দেওয়া হয়।
এই সংস্থা দ্বিতীয় দিন রবিবার অঙ্কন প্রতিযোগিতা,সাংস্কৃতিক, বিভিন্ন প্রতিযোগিতা সহ দিদি নাম্বার ওয়ান প্রতিযোগিতার হয় ।
এই অনুষ্ঠানকে ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। এলাকার প্রতিটি মানুষ এই উৎসবে যোগদান করে আনন্দ উপভোগ করলেন।






