Select Language

[gtranslate]
২৮শে মাঘ, ১৪৩২ বুধবার ( ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ )

নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট গাড়ি  পুকুরে , মৃত ৩ আহত১

নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ধারে পুকুরে পড়ে গিয়ে একটি ছোট গাড়ীর ৩ জন যাত্রীর মৃত্যু হল।চাঞ্চল্যকর ঘটনাটা
পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শ্রীরামপুর এলাকায় ঘটেছে ।নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

ঘটনাটা নজরে এলে স্থানীয়রা কিছু সময় পর পুকুর থেকে উদ্ধার করে চারজনকে গাড়ি থেকে বের করে ময়না স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎস্যকেরা । আরো দুজনকে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হলে একজনকে মৃত বলে ঘোষণা করে এবং অপর একজনকে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ থেকে বের করে তমলুকে প্রাইভেট একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। যদিও ওই গাড়ির চালককে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি।

মৃত তিনজনের নাম বাসুদেব মাঝি( ৩০) বাড়ি শ্রীরামপুর এলাকায়। বিদ্যুৎ শাসমল(৪৬) বাড়ি পরমানন্দপুর এলাকায়, অপর একজন চিত্তরঞ্জন প্রামাণিক (৪৫) বাড়ি উত্তর চংরাচক এলাকায়। গাড়ি দুর্ঘটন আহত ব্যক্তির নাম শিবু হাজরা ( ২৮)  বাড়ি মাপুর সবং এলাকায়।

Related News

Also Read