Select Language

[gtranslate]
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ রবিবার ( ১৪ই জুন, ২০২৬ )

কলা বাগান থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

প্রদীপ কুমার সিংহ

 এলাকা দখল নিয়ে রক্তাক্ত সংঘর্ষের জেরে এক তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয়। সেই ঘটনায় সাতজন ইতিমধ্যেই ধৃত, এবার মিলল লুকোনো অস্ত্রের হদিস। শ্যামল-বাপ্পার জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য, বনহুগলীর কলা বাগানের ঝোপে মজুত ছিল খুনের হাতিয়ার।

নরেন্দ্রপুরে সুদীপ নারু হত্যা কাণ্ডে ধৃতের সংখ্যা আগেই গিয়ে পৌঁছেছিল সাতের ঘরে। পুলিশের দাবি, এলাকা দখলকেই কেন্দ্র করে রক্তাক্ত সংঘর্ষে খুন হয় সুদীপ। এই ঘটনায় গ্রেফতার হওয়া শ্যামল বিশ্বাস ও বাপ্পা মিস্ত্রিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে মেলে বড় সূত্র। তারা স্বীকার করে, বনহুগলী দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের জয় কৃষ্ণপুর মিস্ত্রীপাড়ার একটি কলা বাগানের ঝোপের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে আগ্নেয়াস্ত্র। সঙ্গে সঙ্গেই পুলিশ ওই স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দুটি আগ্নেয়াস্ত্র। পুলিশের মতে, এই অস্ত্রই খুনের মূল হাতিয়ার হতে পারে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার হবে। এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ফলে খুনের রহস্য পেছনের পরিকল্পনা আরও স্পষ্ট হওয়ার পথে। দুটি দোলালা বন্দুক,লোয়ার রোড ও কার্তুত পাওয়া যায়।এই ব্যাপারটা পুলিশ আরও তদন্ত করছে।

Related News

Also Read