কাঁথি শহরের জুনপুট রাস্তার মোড়ে পুরাতন দীঘা বাস স্ট্যান্ড এর কাছে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। স্থানীয় সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার দুপুরে একটি বন্ধ দোকান থেকে ধোঁয়া বেরোতে থাকে। স্থানীয়রা দেখতে পেয়ে দমকল বাহিনীতে খবর দেয়। দমকলের দুটি ইঞ্জিন তড়িঘড়ি ছুটে আসে ঘটনাস্থলে।

দোকানের তালা ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল বাহিনী। প্রায় এক ঘন্টা ৪০ মিনিট লড়াই করে আগুন ছড়িয়ে পড়ার আগে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। আগুন নেভানোর কাজে নিযুক্ত দমকল বাহিনীর সম্রাট বাউলি নামের এক কর্মী আহত হয়। স্থানীয় দোকানদাররাও আগুন নেভানোর কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বলে জানা গেছে। আগুন নেভানোর সময় যান চলাচল বন্ধ করে দেয়া হয়। শুরু হয় তীব্র যানজট। তীব্র গরমে যানজটে নাজেহাল হয়ে পড়ে শহরবাসী ও পথ চলতি মানুষ। খবর পেয়ে ছুটে আসে ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পম্পা জানা মাইতি, প্রাক্তন পূর প্রশাসক সিদ্ধার্থ মাইতি ওয়ার্ডের স্বেচ্ছাসেবী প্রদীপ কুমার মান্না সহ একাধিক মানুষ। জানা গেছে ওরফে বাপ্পা সুরের হোগলা দোকান প্রায় দীর্ঘ ৬ মাস এরও বেশি সময় ধরে বন্ধ ছিল। পাশেই ছিল বিউটি পার্লার, হোগলা দোকানে চলত রেস্টুরেন্ট মাঝে মাঝে। আগুন কিভাবে লাগলো এই নিয়ে ধন্দ্বে রয়েছে দমকল বাহিনী ও স্থানীয় মানুষজন। প্রাথমিক পর্যায়ে অনুমান কোন প্রকারে ভেতরে আগুন লাগানো হয়েছে। কারণ বিদ্যুতের লাইন বন্ধ ছিল। সেই কারণে শর্ট সার্কিট এর তত্ব সঠিক নয়।এই ঘটনা শহরের মানুষজন দমকল বাহিনী কাজের প্রশংসা করেছেন। কারণ আগুন ভয়াবহতা রূপ নিয়ে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে এনেছে।






