তৃণমূল কংগ্রেসের রাজ্যজুড়ে সাংগঠনিক জেলা মহিলা সংগঠনের ও যুব তৃণমূলের সভানেত্রী ও সভাপতিদের আমাদের বদল করল সোমবার। মহিলা তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার সভানেত্রী মধুরিমা মন্ডল এর পরিবর্তে রিজিয়া বিবিকে করা হলো। তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী করা হলো শিবানী দে করকে। উল্লেখ্য রিজিয়া বিবি দুবারের জেলা পরিষদ সদস্য। যুব তৃণমূলের ক্ষেত্রে কাঁথি সাংগঠনিক জেলায় সুপ্রকাশ গিরি কে পুনরায় নিযুক্ত করা হলো সভাপতি হিসাবে।তমলুক সাংগঠনিক জেলায় যুব তৃণমূলের সভাপতি করা হলো আজগার আলীকে। একইভাবে রাজ্যজুড়ে সাংগঠনিক জেলার মহিলা সংগঠন এবং যুব সভানেত্রীয় সভাপতিদের রদবদল ঘটানো হয়েছে। রাজনৈতিক মহলের কথায় লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল এই রদবদল ঘটিয়েছে।


Post Views: 104





