Select Language

[gtranslate]
১৭ই চৈত্র, ১৪৩২ মঙ্গলবার ( ৩১শে মার্চ, ২০২৬ )

প্রেস ক্লাবে উদ্বোধন হলো ” গান চিত্র – ত্রিকোণ “।

ইন্দ্রজিৎ আইচ :- এস ডি জি প্রোডাকশন এর ব্যানারে গতকাল প্রেস ক্লাবে উদ্বোধন হয়ে গেলো “গান চিত্র
ত্রিকোণ” নামে একটি অভিনয়
ও মিউজিক সম্বলিত অ্যালবাম।
চারটি পর্ব তে গল্পের সাথে সঙ্গীতের মিশেল ঘটেছে।
এই অ্যালবামে চারটে পর্বে অভিনয় ও গানে সুন্দর ভাবে সাজিয়েছেন পরিচালক সুজয় রুদ্র। সৌম্য দাসগুপ্ত র এস ডি জি র ব্যানারে নির্মিত এই ছবির
মিউজিক করেছেন বিখ্যাত শিল্পী
সুধীন দাসগুপ্ত র পুত্র সৌম্য দাস গুপ্ত। সঙ্গীত পরিচালনা পুলক সরকার। এই ছবিতে চারটে গান আছে। সেই গানগুলো হলো
আজ রাতে তুই পরী হবি, বড্ড ছিলাম বেহিসেবী, তোকে ভুলতে চেয়েও, তুই এলি তাই। এই গান চিত্রে অভিনয় করেছেন রাজদীপ, রাজদেব বিশ্বাস, সুজয় রুদ্র, পৌলমী পর্সিয়া, নম্রতা ভট্টাচার্য্য, সাথী মুখোপাধ্যায় ও ঝর্না ভট্টাচার্য্য।
ইউ টিউব চ্যানেলে এই গানচিত্র
ত্রিকোণ টা দেখা ও শোনা যাবে
এই কথা প্রেস ক্লাবে এক সাংবাদিক সন্মেলনে জানালেন
এস ডি জি প্রোডাকশন এর কর্ণধার সৌম্য দাসগুপ্ত। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত তবলা শিল্পী
শুভেন চট্টোপাধ্যায়। ছিলেন এই প্রোডাকশনের সকল শিল্পী ও
কলা কুশলী রা

Related News

Also Read